মুক্তিযোদ্ধার সন্তান হয়েও কোটা সংস্কারের পক্ষে নিশো

জনপ্রিয় অভিনেতা আফরান নিশো সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি সক্রিয় নন। তবে দেশের চলমান কোটা সংস্কার আন্দোলনের ব্যাপারে তিনি নীরব থাকতে পারেননি। একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হয়েও কোটা সংস্কারের পক্ষে মত দিয়েছেন তিনি। নিশো তার কথাগুলো কবিতার ভাষায় সাজিয়ে প্রকাশ করেছেন।

এমন সাহসী অবস্থান নেওয়ার জন্য আফরান নিশোকে অনেকেই প্রশংসা করছেন। তার মতো একজন জনপ্রিয় ব্যক্তিত্বের সমর্থন আন্দোলনকারীদের মনোবল বাড়িয়ে দিতে পারে এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে সহায়ক হতে পারে।

গতকাল বুধবার তিনি ফেসবুকে লিখেছেন, ‘আমার সোনার বাংলা/ আমাদের প্রাণ… লাল সবুজের পতাকা/ সবুজের মাঝে লাল… বাবা মুক্তিযোদ্ধা চেতনা/ লড়ব যদি যাক প্রাণ… লাল সবুজের পতাকা… তাদেরই প্রতিদান/ তাদের আত্মত্যাগের ঘ্রাণ… তবে আজ… কেন এত… লাল?, সবুজে লাল খুজি… লালে নয় সবুজ/ পতাকা হচ্ছেরক্তাক্ত… পুরো জাতি কি আজ অবুঝ?, বলেন না? মা বলেন… আর চাই না লাল… ফিরিয়ে দাও… আমার সবুজ। লাল সবুজের পতকায়/ আজ কেন এত লাল? শান্তি চাই/ হোক সংস্কার, অপমান চাই না/ রক্তাক্ত রাজপথ চাই না, হোক সমাধান/ লাল সবুজের পতাকায় আর তো লাল চাই না…।

আরও পড়ুন:  বাংলাদেশবিরোধী বিক্ষোভ থেকে গ্রেপ্তার ৫০০

উল্লেখ্য, চলমান কোটা সংস্কার আন্দোলনে শতাধিক ছাত্রছাত্রী আহত হয়েছেন, নিহত হয়েছেন ছয় জন। এ অবস্থায় সারা দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত কলেজের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ও তাদের সব কলেজ বন্ধ ঘোষণা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *