বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। যা ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে আগামী রবিবার (২৬ মে) বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে। এদিকে দেশের বিভিন্ন জেলা ও অঞ্চলের ওপর দিয়ে রাত ১টার মধ্যে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।আজ বুধবার (২২ মে) দুপুর ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে আজকের মধ্যে লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে আভাস দিয়ে রেখেছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া লঘুচাপটি যদি ঘনীভূত হয়ে শক্তি বাড়ায় তাহলে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি পূর্ণ রূপ নিলে এর নাম হবে ‘রেমাল’। ওমানের দেওয়া এই আরবি নামের অর্থ ‘বালু’।

আরও পড়ুন:  আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের শপথ
বছর বছর ঘূর্ণিঝড়ের নিত্যনতুন নামকরণ কিভাবে করা হয়, এ নিয়ে জনমনে রয়েছে ব্যাপক কৌতূহল।মূলত আরব সাগর, বঙ্গোপসাগর ও উত্তর ভারত মহাসাগরে তৈরি গ্রীষ্ণমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের নামকরণের জন্য তালিকা প্রস্তুত করা হয় আন্তর্জাতিক আবহাওয়া দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী। সে অনুযায়ী ২০২০ সালে বিভিন্ন দেশ নামের তালিকা দেয়। বর্তমানে যদি বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হয় তাহলে সেই তালিকা থেকেই নাম রাখা হয়।
এবার সেই তালিকায় সামনে যেই নামটি রয়েছে সেটি হচ্ছে রেমাল। তাই বঙ্গোপসাগরে যদি ঘূর্ণিঝড় হয় তাহলে ওমানের দেওয়া এই নামটিই রাখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *