ছেলেরা সংখ্যায় কেন কম, ফলাফলে কেন পিছিয়ে, খুঁজে দেখতে বললেন প্রধানমন্ত্রী

ছেলেদের সংখ্যা কেন কম এবং কেন তারা ফলাফলে মেয়েদের তুলনায় পিছিয়ে পড়ছে, তা খুঁজে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আজ রোববার সকালে ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশকালে প্রধানমন্ত্রী বলেন, ‘ছেলেরা সংখ্যায় কম কেন, তার কারণ খুঁজে বের করতে হবে।’

ছেলেদের সংখ্যা কমে যাওয়ার কারণ খুঁজে বের করার জন্য উদ্যোগ নেওয়ার ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘ছেলেদের সংখ্যা কমার কথা নয়, (মেয়েদের) সমান হওয়া উচিত।’

প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবনে একটি অনুষ্ঠানে ভার্চ্যুয়াল বোতাম টিপে ফলাফল প্রকাশ করেন। এর আগে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী প্রধানমন্ত্রীর কাছে ফলের সারসংক্ষেপ ও পরিসংখ্যান হস্তান্তর করেন।

আরও পড়ুন:  সরে গেলেন পররাষ্ট্র সচিব জসীম, রুটিন দায়িত্বে রুহুল আলম

প্রধানমন্ত্রী বিষয়টি খতিয়ে দেখে এবং কেন ছাত্রের সংখ্যা কমছে, তার কারণ খুঁজে বের করতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও শিক্ষা বোর্ডগুলোকে নির্দেশ দেন।

শেখ হাসিনা বলেন, এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থীর সংখ্যা ২০ লাখ ৩৮ হাজার ১৫০। এর মধ্যে ছেলের সংখ্যা ৯ লাখ ৯৯ হাজার ৩৬৪ এবং মেয়েদের সংখ্যা ১০ লাখ ৩৮ হাজার ৭৮৬।

শেখ হাসিনা আরও বলেন, তাঁর সরকার যথাসময়ে বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, উচ্চশিক্ষার আগপর্যন্ত উপবৃত্তি ও বৃত্তি প্রদান করেছে এবং দেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করেছে।

এ বছর ১৫ ফেব্রুয়ারি সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। লিখিত ও ব্যবহারিক পরীক্ষা যথাক্রমে ১২ ও ২০ মার্চ শেষ হয়।

আরও পড়ুন:  নতুন সরকারের মূল টার্গেট ইশতেহার বাস্তবায়ন: ওবায়দুল কাদের

 

@dakdiyejai.news  @ডাকদিয়েযাই

#dakdiyejai.news   #ডাকদিয়েযাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *