‘ময়ূরাক্ষী’ আসছে ঈদুল আজহায়

ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতিক্ষিত সিনেমা ‌‘ময়ূরাক্ষী’। নতুন পোস্টার শেয়ার করে আজ শনিবার সিনেমাটির মুক্তির ঘোষণা করেন নির্মাতা রাশিদ পলাশ।

তিনি বলেন, এরই মধ্যে সিনেমাটি মুক্তি দেওয়ার জন্য কয়েকটি তারিখ আমরা নির্ধারণ করেছিলাম। কিন্তু সময়গুলো ঠিক ছবিটির জন্য পারফেক্ট মনে হচ্ছিল না। ঈদে সবাই একটা ফেস্টিভ মুডে থাকে। তাই আমরা এই সময়টা বেছে নিয়েছি। আমরা চাই মানুষ আমাদের সিনেমাটা দেখুক।

প্রেম আর প্রতারণার গল্পের এই সিনেমাটির গল্প ও চিত্রনাট্য গোলাম রাব্বানীর। সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত এই সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন সুদীপ কুমার দ্বীপ ও ববি হক।

এতে আরও অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল, রুদ্র হক, মিতুল, কস্তূরী চৌধুরী প্রমুখ।

সিনেমাটি প্রযোজনা করেছেন চৌধুরী নিজাম নিশো। এর নির্বাহী প্রযোজক হিসেবে আছেন এক সময়কার জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা শাহাদাৎ হোসেন লিটন। এছাড়া সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব এবং গান গেয়েছেন মুহিন খান, কোনাল, পুর্ণতা, তরসা, জাহিদ নিরব

আরও পড়ুন:  সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন

 

@dakdiyejai.news  @ডাকদিয়েযাই

#dakdiyejai.news   #ডাকদিয়েযাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *