ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ তানজিন তিশা, হাসপাতালে ভর্তি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (১৫ নভেম্বর) মধ্যরাতে রাজধানীর রাজারবাগে নিজ বাসায় ঘুমের ওষুধ খাওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন।

এরপর তিশাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা (স্টমাক ওয়াশ) শেষে পান্থপথের একটি হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে।

ঢামেক হাসপাতাল সূত্রে জানা যায়, রাতে তিশাকে গুরুতর অবস্থায় সেখানে নেওয়া হয়েছিল। আপাতত অভিনেত্রী বিপদমুক্ত।

কিছু সূত্র বলছে, অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে তার। তবে সাম্প্রতিক সময়ে তাদের মধ্যে মনোমালিন্য তৈরি হয়। এর জেরে বুধবার ফারহানের উত্তরার বাসায় যান তিশা। সেখানে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। তারপর বাসায় ফিরে আসেন এবং ঘুমের ওষুধ খেয়ে তার অসুস্থ হওয়ার খবর পাওয়া যায়।

আরও পড়ুন:  ৯৬তম অস্কার: কার হাতে উঠল কোন পুরস্কার

এ বিষয়ে জানতে তানজিন তিশার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও সাড়া পাওয়া যায়নি। অন্যদিকে, ফারহানের সঙ্গেও যোগাযোগ করা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *