টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  শুক্রবার (৭ জুন) ভারতের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ঢাকা ছাড়ার কথা রয়েছে বলে জানা গেছে। আগামী শনিবার শপথ নিতে পারেন নরেন্দ্র মোদি। বুধবার রাতে টেলিফোনে আলাপকালে শপথ অনুষ্ঠানে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদি।Read More →