রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বাংলাদেশ আমাদের পরীক্ষিত বন্ধু। আমাদের সম্পর্ক সমতা, পরস্পরের জন্য শ্রদ্ধা ও স্বার্থ মেনে নেওয়ার ভিত্তিতে তৈরি হয়েছে। তিনি বলেন, মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সহায়তার মাধ্যমে দুই দেশের সম্পর্ক গড়ে উঠেছে। এরপর থেকেই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে রাশিয়া কাজ করছে। বড় শিল্প ও বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়া সহায়তা করেছে।Read More →

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপস্থিতিতে আজ রূপপুর বিদ্যুৎ কেন্দ্র পরমাণুর শক্তি কাজে লাগানোর জন্য পারমাণবিক জ্বালানি গ্রহণ করেছে। কর্তৃপক্ষের কাছে তেজস্ক্রিয় জ্বালানি হস্তান্তর করার ফলে বাংলাদেশ এখন বিশ্বের ৩৩তম পারমাণবিক জ্বালানি ব্যবহারকারী ও দক্ষিণ এশিয়ায় তৃতীয় পারমাণবিক জ্বালানি ব্যবহারকারী রাষ্ট্র। রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ রূপপুরRead More →

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম (ইউএনজিএ) অধিবেশনে যোগদানের ফলাফল সম্পর্কে আগামীকাল সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে অবহিত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, আগামীকাল শুক্রবার বিকেল ৪টায় তাঁর সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৬ দিনের সরকারি সফর শেষে গতকাল বুধবার দেশে ফিরেছেনRead More →

পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার আরেকটি পদক্ষেপ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেলে গণভবনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি যুক্ত ছিলেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশেরRead More →

এশিয়া কাপ থেকে আগেই বিদায় নিয়েছিল বাংলাদেশ। সুপার ফোরে নিয়মরক্ষার ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামে সাকিব আল হাসানের দল। ম্যাচের আগে গণমাধ্যমকে সাকিব জানিয়েছিলেন, ‘এই ম্যাচ থেকে অন্যকিছু চাই না, শুধু জিততে চাই।’ আর সেটাই করে দেখিয়েছে বাংলাদেশ দল। সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে ভারতকে ৬ রানে হারিয়েছে বাংলাদেশ। শুক্রবারRead More →

আগামীতে কেউ যেন মুক্তিযুদ্ধের চেতনাকে আর বিকৃত করতে না পারে সেজন্য জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণকে চেতনায় জাগ্রত করতে হবে এবং মুক্তিযুদ্ধের আদর্শে দেশকে গড়ে তুলতে হবে। মুক্তিযুদ্ধের বিজয়ের মধ্য দিয়ে অর্জিত চেতনাকে যাতে ভবিষ্যতে আর কেউRead More →

বিয়ে করলেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা, সিইও আয়মান সাদিক ও একই প্রতিষ্ঠানের ইংরেজির শিক্ষক মুনজেরিন শহীদ। শুক্রবার জুম্মার নামাজের পর রাজধানীর মিরপুর ডিওএইচএসের মসজিদে পরিবারের মানুষদের উপস্থিতিতে তাদের আকদ সম্পন্ন হয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বর এ জুটির  বিবাহোত্তর সংবর্ধনা হওয়ার কথা রয়েছে। এদিকে, কয়েকদিন আগেই তাদের নিকটতম বন্ধু-বান্ধবীদের দু’জনের বিয়ের অনুষ্ঠানেরRead More →

শাহবাগ থানায় তুলে নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে চলছে নানা আলোচনা-সমালোচনা। মূলত, পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সানজিদা আফরিন নিপা কেন্দ্র করেই এ ঘটনার সূত্রপাত। জানা যায়, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নাগদা শিমলা ইউনিয়নের এম হোসেন আলীর মেয়ে সানজিদা আফরিন নিপা। ৩১ বিসিএস ব্যাচের এই কর্মকর্তা ঢাকা মহানগরRead More →

‘কেয়ামত থেকে কেয়ামত’- খ্যাত পরিচালক সোহানুর রহমান সোহান মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আজ বুধবার সন্ধ্যায় তিনি মারা যান। এ তথ্য নিশ্চিত করেছেন পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াত। কাজী হায়াত বলেন, সোহানুর রহমান সোহান মারা গেছেন, এটা সত্য। স্ট্রোকে তাঁর মৃত্যু হয়েছে।Read More →

ভারতে জি-২০ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময় করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। রোববার (১০ সেপ্টেম্বর) একটি ছবিতে দেখা যায়, ঋষি সুনাক খালি পায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে কথা বলছেন। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ব্রিটিশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময় করেন। এ ছাড়াRead More →