দই বেচে শিক্ষার আলো ছড়ানো জিয়াউল হক পাচ্ছেন একুশে পদক
জিয়াউল হক; বাড়ি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চামামুশরীভুজা গ্রামে। দই বেচে তিনি এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে গৌরব অর্জন করেছেন। ‘বেচি দই, কিনি বই’ — স্লোগানের রূপকার এ মানুষটি কেবল শিক্ষার আলো ছড়ানোর মধ্যে সীমাবদ্ধ থাকেননি, তিনি ব্যাপকভাবে জড়িয়ে পড়েন সমাজসেবায়। চরম দরিদ্রতাকে জয় করে পথচলা জিয়াউল একুশে পদক-২০২৪-এর জন্য মনোনীত হয়েছেন।Read More →










