টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় নতুন মন্ত্রি পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। শনিবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টায় জাতির পিতা সমধিতে শ্রদ্ধা জানান তিনি। পরে নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান প্র্রধানমন্ত্রী। এ সময় ছোট বোন শেখ রেহানা প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।Read More →









