দীর্ঘ প্রায় ১ মাসের লড়াই শেষে পর্দা নামছে ইউরো চ্যাম্পিয়শিপের। আগামী ১৪ জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় শিরোপার লড়াইয়ে নামবে স্পেন ও ইংল্যান্ড। জার্মানির বার্লিনের অলিম্পিয়াস্টেডিওন স্টেডিয়ামে অনুষ্ঠেয় ইউরোপ মহাদেশের ফুটবল শ্রেষ্ঠত্বের এই ম্যাচে রেফারি হিসেবে থাকছেন ফ্রান্সের ফ্রাঙ্কো লেটেক্সিয়ের। আজ ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা এই তথ্য নিশ্চিতRead More →

‘শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলনে রাজনীতি ঢুকে পড়েছে’ এই বক্তব্যকে এখন ফোকাস করছে সরকার। রাজনৈতিক দিক থেকেও এক ধরনের চাপ তৈরির কৌশল নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। তবে এসব কৌশল কতটা ইতিবাচক ফল দেবে, সেই আলোচনাও রয়েছে সরকার ও দলের ভেতরে। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ইতিমধ্যে রাজপথ থেকে শ্রেণিকক্ষে নিতে চাপRead More →

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজারের মন্তব্য অনুযায়ী, ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক ঝুঁকি এবং বৈশ্বিক বাণিজ্যের খণ্ডিতকরণের ফলে দক্ষিণ এশিয়ায় উপযুক্ত জীবিকা নির্বাহের সুযোগ কমছে। এই অঞ্চলে গত দুই দশক ধরে শ্রমশক্তিতে প্রবেশকারীদের সংখ্যা হ্রাস পাচ্ছে। এর ফলে, নতুন শ্রমশক্তিতে প্রবেশকারীদের তুলনায় প্রায় ৩০ কোটি চাকরির অভাব দেখা দিয়েছে। এটিRead More →

ঢাকা মহানগরীর অধিকাংশ এলাকার সড়ক শুক্রবার (১২ জুলাই) সকালের টানা বৃষ্টিতে ডুবে গেছে, কোথাও হাঁটুপানি, কোথাও কোমরসমান পানি জমেছে। এতে রাস্তায় গাড়ি বিকল হয়ে যানজটের সৃষ্টি হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ এক বিজ্ঞপ্তিতে রাজধানীবাসীকে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য সময় হাতে নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছে। ট্রাফিক বিভাগ জানিয়েছে,Read More →

কোপা আমেরিকার ৪৮তম আসরের ফাইনালে লড়াইয়ের মঞ্চে লিওনেল মেসির আর্জেন্টিনা এবং কলম্বিয়া মুখোমুখি হবে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সোমবার (১৫ জুলাই) ভোর ৬টায় মায়ামির হার্ডরক স্টেডিয়ামে। আর্জেন্টিনা এবং কলম্বিয়া উভয় দলই এই আসরে এখনো পর্যন্ত অপরাজিত রয়েছে, যা ফাইনালকে আরো উত্তেজনাপূর্ণ করে তুলেছে। কনমেবল কর্তৃপক্ষ এই হাইভোল্টেজ ম্যাচটিরRead More →

ঢাকায় টানা বৃষ্টির ফলে বিভিন্ন সড়কে পানি জমে যাওয়ার সমস্যা নতুন নয়। নগরীর অধিকাংশ এলাকায় এ ধরনের জলাবদ্ধতা প্রতিনিয়ত নগরবাসীর জীবনকে ব্যাহত করে। আজকের বৃষ্টিতে যেমন গ্রিন রোড, মিরপুর, ধানমন্ডি, বনানী, মোহাম্মদপুর, মালিবাগ-মগবাজার, বসুন্ধরা আবাসিক এলাকা, বাংলামোটর, বনশ্রী, বাড্ডা এবং আজিমপুরের সড়কগুলোতে কোমরসমান পানি জমে গেছে। কল্যাণপুরের প্রধান সড়কও পানিরRead More →

যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে চতুর্থবারের মতো জয়লাভ করে এমপি হিসেবে শপথ নিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বৃহস্পতিবার ১১ জুলাই শপথ নেয়ার বিষয়টি নিশ্চিত করেন টিউলিপ সিদ্দিক নিজেই । শপথ গ্রহণের একটি ভিডিও শেয়ার করে টিউলিপRead More →

মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী থান সুই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন। ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিমসটেক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের দ্বিতীয় রিট্রিটে যোগদানের পাশাপাশি ড. হাছান মাহমুদের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী তার এ মনোভাব ব্যক্ত করেন।  রিট্রিটের প্রথম দিন বৃহস্পতিবার সন্ধ্যায় এই বৈঠকে ড. হাছান মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীকে তাদের পূর্বের আলোচনাগুলোর কথা স্মরণRead More →

মোহাম্মদ ফয়সাল আলম:  জাতিসংঘ মানবাধিকার পরিষদে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের জন্য প্রস্তাব গৃহীত হওয়াটা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ১০ জুলাই জেনেভায় মানবাধিকার পরিষদের ৫৬তম অধিবেশনে এই প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এই প্রস্তাবে মিয়ানমারের সংঘাতের কারণে বাংলাদেশসহ প্রতিবেশী দেশের জানমালের ক্ষয়ক্ষতিতে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং মিয়ানমারকে তার আন্তর্জাতিক সীমান্তে স্থিতিশীলতা বজায়Read More →

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার প্রেক্ষাপটে জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান বলেছেন, তিনি কখনো বিসিএস পরীক্ষা দেননি। আর প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আলোচিত সৈয়দ আবেদ আলী কখনো তার মা জিনাতুন নেসা তাহমিদা বেগমের গাড়িচালক ছিলেন না। অধ্যাপক জিনাতুন নেসা তাহমিদা বেগম ২০০২ সালের মে মাস থেকে ২০০৭ সালের মে মাস পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনেরRead More →