নোবেল শান্তি পুরস্কার, মনোনীতদের তালিকায় থাকতে পারেন ট্রাম্প

বিশ্বজুড়ে চলমান সংঘাতের মধ্যে চলতি বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য ২৮৭ জন প্রার্থীকে বিবেচনা করা হবে। এর মধ্যে ২০৮ জন ব্যক্তি এবং ৭৯টি সংস্থা রয়েছে বলে জানিয়েছে নরওয়েজীয় নোবেল কমিটি। তবে এই মনোনীত প্রার্থীদের তালিকায় এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থাকার সম্ভাবনাও রয়েছে বলেও জানা গেছে।

বৃহস্পতিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন নোবেল কমিটির সচিব ক্রিস্টিয়ান বার্গ হার্পভিকেন।

তিনি বলেন, গত বছরের তুলনায় এবার অনেক নতুন প্রার্থীর নামও মনোনয়নের তালিকায় রয়েছে।তবে বিশ্বজুড়ে চলমান সংঘাতের মধ্যে এই পুরস্কারের তিনি বলেছেন, ‘বর্তমানে আমরা যে সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, সেখানে শান্তি পুরস্কার আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আগের চেয়ে এখন অনেক বেশি ভালো কাজ হচ্ছে।’

ট্রাম্পের মনোনয়ন

কম্বোডিয়া, ইসরায়েল এবং পাকিস্তানের নেতারা বলেছেন, তারা চলতি বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনীত করেছেন।

আরও পড়ুন:  চীনের সহযোগিতার ঘোষণা, হরমুজ না খুলে যুদ্ধ শেষ করতে রাজি ট্রাম্প
রয়টার্স বলছে, যদি এসব দেশ সত্যিই ট্রাম্পকে মনোনয়ন দিয়ে থাকেন, তাহলে সেটি ২০২৫ সালের বসন্ত ও গ্রীষ্মের সময়েই সম্পন্ন হয়েছে। মনোনয়ন জমা দেওয়ার শেষ সময়সীমা ৩১ জানুয়ারি হওয়ায় তাদের এই মনোনয়ন বৈধ বলেই গণ্য হবে।তবে দেশগুলো আসলেই মনোনয়ন দিয়েছেন কি না, তা যাচাই করার কোনও পথ নেই। কারণ নোবেল কমিটির নীতি অনুযায়ী, প্রত্যেক বছরের মনোনয়নের তথ্য আগামী ৫০ বছর পর্যন্ত গোপন রাখা হয়।

তাই এই বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি হার্পভিকেনও।এর আগে ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হিসেবে ভেনেজুয়েলার মারিয়া কারিনা মাচাদোর নাম ঘোষণা করে নোবেল কমিটি।

তালিকায় যারা থাকতে পারেন

২০২৬ সালের সম্ভাব্য মনোনীতদের তালিকায় রয়েছেন- রাশিয়ার বিরোধীনেতা আলেক্সেই নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া, পোপ লিও, সুদানের স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইমার্জেন্সি রেসপন্স রুমস’, মার্কিন সিনেটর লিসা মারকাওস্কি, গ্রিনল্যান্ড থেকে ডেনিশ পার্লামেন্ট সদস্য আজা কেমনিটজ। বিশেষ করে আর্কটিক অঞ্চলে শান্তিপূর্ণ উন্নয়ন নিশ্চিত করতে তাদের ভূমিকা উল্লেখযোগ্য বলে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন:  শান্তির জন্য ইউক্রেন-রাশিয়াকে কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হবে: ট্রাম্প

এ বিষয়ে নরওয়ের আইনপ্রণেতা লার্স হাল্টব্রেকেন জানান, যুক্তরাষ্ট্রের আলাস্কার সিনেটর লিসা মুরকোস্কি এবং ডেনিশ পার্লামেন্টে গ্রিনল্যান্ড থেকে নির্বাচিত সদস্য আয়াজা চেমনিৎজকে মনোনীত করেছেন তিনি।

হাল্টব্রেকেন বলেন, তারা আর্কটিক অঞ্চলে আস্থা তৈরি এবং এই অঞ্চলের শান্তিপূর্ণ উন্নয়নের জন্য বহু বছর ধরে নিরলসভাবে কাজ করেছেন। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মিত্র ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড দ্বীপ কিনে নেওয়ার জন্য ট্রাম্পের ক্রমাগত চাপের কারণে ওই অঞ্চলটি এ বছর বিশেষ আলোচনায় রয়েছে।

কারাবন্দি নার্গিস মোহাম্মাদির স্বাস্থ্য নিয়ে উদ্বেগ

২০২৩ সালের শান্তি পুরস্কারজয়ী ইরানি মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মাদির স্বাস্থ্যের অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে কমিটি। কারাগারে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে বলে জানান হার্পভিকেন।

আরও পড়ুন:  এইচএসসির ফলাফল প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

এর আগে গত বুধবার তার সমর্থকরা জানিয়েছেন, নার্গিস মোহাম্মাদির জীবন বর্তমানে চরম সংকটে রয়েছে। ফলে হার্পভিকেন বলেন, আমরা দেখছি বর্তমানে আন্তর্জাতিকভাবে অনেক চাপ তৈরি হচ্ছে। আমরা আশা করি, ইরান কর্তৃপক্ষ সেদিকে নজর এবং যথাযথ চিকিৎসার জন্য তাকে মুক্তি দেবে।

প্রসঙ্গত, এ বছরের নোবেল শান্তি পুরস্কার আগামী ৯ অক্টোবর ঘোষণা করা হবে। এ ছাড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে আগামী ১০ ডিসেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *