হামের টিকা না দেওয়ার কারণে সব বয়সীরাই এখন আক্রান্ত হবে বলে জানিয়েছেন ডা. আব্দুন নূর তুষার। তিনি বলেন, ‘সেটাই এখন ঘটেছে। হামকে আসলে কভিডের মতো ডিল করতে হবে এখন।’
সম্প্রতি চরচায় দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
হামের টিকা প্রদান কার্যক্রমকে দেশের রাজনৈতিক অবস্থা কোনোভাবে বাধাগ্রস্ত করেছে কি না—জানতে চাইলে আব্দুন নূর তুষার বলেন, ‘না, রাজনৈতিক অস্থিরতা বাধাগ্রস্ত করেনি। গত অন্তর্বর্তী সরকার এর জন্য দায়ী। এটা সম্পূর্ণভাবে অপদার্থ স্বাস্থ্য উপদেষ্টা এবং তার দ্বারা নিয়ন্ত্রিত স্বাস্থ্যব্যবস্থার দায়। এই দায় ইউনূস সরকারকে নিতে হবে।







