রুবিওকে কিউবার দায়িত্ব দিতে চান ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিএনএনকে বলেছেন, শিগগিরই কিউবার ‘পতন’ ঘটতে পারে এবং যুক্তরাষ্ট্র এ বিষয়ে নজর রাখছে। তাই আমি সেখানে মার্কো রুবিওকে দায়িত্ব দেব।

সিএনএনের ডানা ব্যাশকে ফোনে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের সামরিক সাফল্যের কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ‘কিউবার খুব শিগগির পতন হবে। বিষয়টি আলাদা, কিন্তু কিউবাও পতনের দিকে যাচ্ছে।

তারা খুবই মরিয়া হয়ে একটি চুক্তি করতে চায়।’তিনি বলেন, ‘তারা একটি চুক্তি করতে চায়। তাই আমি সেখানে মার্কো (রুবিও)কে দায়িত্ব দেব এবং দেখি কিভাবে বিষয়টি এগোয়। আমরা এখন এই বিষয়টির ওপরই বেশি মনোযোগ দিচ্ছি।

আমাদের হাতে যথেষ্ট সময় আছে, কিন্তু কিউবা এখন প্রস্তুত।’ট্রাম্প বলেন, ‘আমি ৫০ বছর ধরে বিষয়টি দেখছি। এটা আমার কারণেই আমার সামনে এসে পড়েছে। কিউবা পতনের মুখে এবং সেটা যেন আমার হাতেই এসে পড়েছে।

আরও পড়ুন:  যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যে ১ লাখ ২০ হাজার কোটি ডলারের চুক্তি সই
তবু আমরা খুব ভালোভাবে এগোচ্ছি।’এর একদিন আগে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে বলেন, আমেরিকান-কিউবানদের নিজেদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার বিষয়টি এখন শুধু ‘সময়ের ব্যাপার’। তিনি ইঙ্গিত দেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের পর প্রশাসনের পরবর্তী এজেন্ডা হতে পারে কিউবা।

পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে উদ্দেশ করে ট্রাম্প বলেন, ‘‘তিনি দারুণ কাজ করছেন, আর আপনার পরের কাজ হবে সেই বিশেষ কিউবা বিষয়টি। তিনি অপেক্ষা করছেন।

কিন্তু তিনি বলেছেন, ‘চলুন আগে এই কাজটা শেষ করি।’ আমরা চাইলে সব একসঙ্গে করতে পারতাম, কিন্তু তখন খারাপ কিছু ঘটতে পারে। বছরের পর বছর দেখেছি—দেশগুলোর সঙ্গে খুব দ্রুত সব করতে গেলে খারাপ ঘটনা ঘটে। আমরা এই দেশের কোনো ক্ষতি হতে দেব না।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *