আবারও ব্যালিস্টিক মিসাইল ও ৬ ড্রোন আঘাত হানল আরব আমিরাতে

সংযুক্ত আরব আমিরাতে একটি ক্ষেপণাস্ত্র এবং ছয়টি ড্রোন আঘাত হেনেছে। 

বৃহস্পতিবার (৫ মার্চ) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রালয় জানিয়েছে, ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো আরব আমিরাতের অভ্যন্তরে আঘাত হানে। তবে, ১৩১টি ড্রোন প্রতিহত করে ধ্বংস করা হয়েছে বলেও জানায় দেশটি।

প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, শনিবার থেকে আরব আমিরাত লক্ষ্য করে চালানো ইরানের হামলায় এখন পর্যন্ত মোট ১৯৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। পাশাপাশি আটটি ক্রুজ ক্ষেপণাস্ত্রও শনাক্ত করে ধ্বংস করা হয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, এসব হামলায় এখন পর্যন্ত তিনজন নিহত হয়েছেন। নিহতরা সবাই বিদেশি নাগরিক। তাদের মধ্যে একজন পাকিস্তানি, একজন নেপালি এবং একজন বাংলাদেশের নাগরিক। এছাড়া হামলা শুরু হওয়ার পর থেকে মোট ৯৪ জন আহত হয়েছেন বলেও জানিয়েছে আরব আমিরাত সরকার।

আরও পড়ুন:  ভোলায় অবরুদ্ধ ৩ উপদেষ্টা

সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *