বিশ্বজুড়ে দেখা গেলো ‘ব্লাড ওয়ার্ম মুন’

মহাজাগতিক সৌন্দর্যের এক বিরল ও মনোমুগ্ধকর দৃশ্যের সাক্ষী হলো বিশ্ববাসী। আজ মঙ্গলবার (৩ মার্চ) বছরের প্রথম এবং একমাত্র পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের শেষ পর্যায় চলছে। গ্রহণ চলাকালীন চাঁদ তামাটে লাল বা রক্তিম বর্ণ ধারণ করায় এটি ‘ব্লাড ওয়ার্ম মুন’ নামে পরিচিতি পেয়েছে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, পূর্ণগ্রাস গ্রহণের সময় চাঁদ যখন পৃথিবীর ছায়ায় ঢাকা পড়ে, তখন সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে প্রতিসারিত হয়ে চাঁদের পৃষ্ঠে পড়ে। বায়ুমণ্ডল নীল আলো বিচ্ছুরিত করলেও লাল আলো চাঁদে পৌঁছায়, যার ফলে চাঁদকে এমন রক্তিম বা তামাটে দেখায়।

আজ বিকেল ৫টা ৩৩ মিনিট ৪২ সেকেন্ডে চাঁদ পূর্ণ রক্তিম বর্ণ ধারণ করে। প্রায় এক ঘণ্টা এই অবস্থায় থাকার পর বর্তমানে গ্রহণের শেষ ধাপ চলছে এবং চাঁদের গায়ে হালকা ছায়া সরতে শুরু করেছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, পুরো মহাজাগতিক প্রক্রিয়াটি ৫ ঘণ্টারও বেশি সময় ধরে স্থায়ী হবে।

আরও পড়ুন:  জাতীয় নির্বাচনে মাঠে থাকবে সেনা, নৌ ও বিমানবাহিনীর ৯৪ হাজার সদস্য

বাংলাদেশে সন্ধ্যা ৬টার পর চন্দ্রোদয়ের সঙ্গে সঙ্গে এই দৃশ্য আংশিকভাবে স্পষ্ট হতে শুরু করে। দেশের বিভিন্ন জেলা থেকে আকাশ পরিষ্কার থাকায় খালি চোখেই এই রক্তিম চাঁদ উপভোগ করেছেন উৎসুক মানুষ। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও আইএসপিআর-এর তথ্যমতে, রাত ৮টা ২৪ মিনিট ৪২ সেকেন্ড পর্যন্ত দেশের আকাশে গ্রহণের শেষ অংশ দেখা যাবে।

বাংলাদেশ থেকে দেখা যাবে ‘ব্লাড মুন’
এই গ্রহণটি বাংলাদেশ ও ভারত ছাড়াও উত্তর ও মধ্য আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার পশ্চিমাংশ থেকে দৃশ্যমান হয়েছে। ২০২৮ সালের আগে এমন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখার সুযোগ আর মিলবে না বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। — Copied from www.khoborsangjog.com © 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *