ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

রাজধানীর ধানমন্ডিতে ঝটিকা মিছিল করার সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন মহিলা আওয়ামী লীগ-এর ৭ নেত্রী ও তাদের বহনকারী একটি মাইক্রোবাসের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ভোরে সংগঠনটির কয়েকজন নেত্রী ধানমন্ডি ২ নম্বর সড়কের স্টার কাবাব রেস্তোরাঁয় সেহরি করেন। সেখান থেকে বের হয়ে ২০ থেকে ২৫ জন নারী ব্যানার ও প্ল্যাকার্ড হাতে ঝটিকা মিছিল বের করেন। তারা স্লোগান দিতে দিতে ৩ নম্বর সড়কের দিকে অগ্রসর হন।

খবর পেয়ে টহলরত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় এবং অংশগ্রহণকারীরা পালানোর চেষ্টা করেন। এ সময় ৭ জন নারীকে গ্রেপ্তার করা হয়। তাদের বহনকারী হায়েস মাইক্রোবাস জব্দ করা হয়েছে এবং চালককেও আটক করা হয়েছে

আরও পড়ুন:  স্টারমারের পক্ষে প্রচারণা চালিয়েছে আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখা

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *