রিজার্ভ বেড়ে ৩০.২৫ বিলিয়ন ডলারে

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, গ্রস রিজার্ভ বর্তমানে দাঁড়িয়েছে ৩০২৪৮ দশমিক ১১ মিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় ৩০ দশমিক ২৫ বিলিয়ন ডলার।

রোববার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করলে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৫২৩২ দশমিক ৩৩ মিলিয়ন ডলার বা প্রায় ২৫ দশমিক ৩২ বিলিয়ন ডলার।

এর আগে ৪ আগস্ট গ্রস রিজার্ভ ছিল ৩০ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে ২৪ দশমিক ৯৮ বিলিয়ন ডলার। ২৪ জুলাই এ পরিমাণ ছিল ৩০০০৪ দশমিক ৫০ মিলিয়ন ডলার (গ্রস) এবং বিপিএম-৬ অনুযায়ী ২৪৯৮৮ দশমিক ২৪ মিলিয়ন ডলার।

আরও পড়ুন:  খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার সকাল ৮টায়

আইএমএফের বিপিএম-৬ মানদণ্ডে নিট রিজার্ভ গণনা করা হয় মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে, যা প্রকৃত মুদ্রা মজুদের চিত্র তুলে ধরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *