রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূকম্পন অনুভূত

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ (বুধবার) বেলা সাড়ে ১১টার দিকে এই কম্পন অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ বিভাগের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৬। এটি মাঝারি ধরনের ভূমিকম্প। ভূমিকম্পের উৎপত্তিস্থল মায়ানমার-ভারত সীমান্তে, ঢাকা থেকে প্রায় ৪৪৯ কিলোমিটার দূরে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে ভারতের ইয়ারিপোক থেকে ৪৪ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬।

রংপুরেও মৃদু কম্পন
রংপুরেও মৃদু কম্পন অনুভূত হয়েছে। রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান ভূকম্পনের বিষয়টি নিশ্চিত করে বলেন, এর উৎপত্তিস্থল মায়ানমার-ভারত সীমান্তে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬। কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন:  নির্বাচন সুষ্ঠু হলে জামায়াত ক্ষমতায় আসতে পারবে না: হর্ষবর্ধন শ্রিংলা

স্থানীয়রা জানান, খুব অল্প সময়ের জন্য ভূমিকম্প অনুভূত হয়েছে। এর স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *