রোহিঙ্গা সংকট সমাধানে ৬৮ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইইউ

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা ইস্যুতে ৬৮ মিলিয়ন ইউরো সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সমতা, প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার হাদজা লাহবিব।

সোমবার (৩ মার্চ) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এ ঘোষণা দেন তিনি।

হাদজা লাহবিব বলেন, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা ইস্যুতে ৬৮ মিলিয়ন ইউরো সহায়তা দেয়া হবে ইইউ। এছাড়া চলমান সংস্কারের প্রতি ইউইয়ের পূর্ণ সমর্থন রয়েছে।

দেশের সংকটময় মোড়ে অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে লাহবিব বলেন, আপনি একটি অসাধারণ সময়ে একটি অসাধারণ কাজ করেছেন। আমরা আমাদের সহযোগিতা জোরদার করতে প্রস্তুত।

অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডার জন্য ইইউ সমর্থন পুনর্ব্যক্ত করে তিনি বলেন, আমরা আপনার পাশে আছি। সংস্কারের জন্য যাবতীয় সাহায্য করবে ইইউ।

আরও পড়ুন:  বাংলাদেশ থেকে বেশি লোক নেবে মালয়েশিয়া: আসিফ নজরুল

এসময় সরকার একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে ড. ইউনূস বলেন, সম্ভবত এ বছরের ডিসেম্বরের মধ্যে ভোট অনুষ্ঠিত হবেড. ইউনূস বলেন, রোহিঙ্গা বাংলাদেশের জন্য বিশাল বড় সমস্যা কিন্ত কোনো সমাধান ছাড়াই চলছে এ সংকট। এ সংকটে বাংলাদেশের পাশে থাকার জন্য ইইউকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা।

ঘণ্টাব্যাপী বৈঠকে, তারা নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির সুযোগ, বন্যা ব্যবস্থাপনা, এই অঞ্চলে, জলবায়ু পরিবর্তন এবং অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ সহ জ্বালানি সংযোগ নিয়েও আলোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *