পুলিশের ১২৪ কর্মকর্তা বদলি

অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যদার ১২৪ কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

সোমবার (৩ মার্চ) পুলিশ সদর দপ্তর থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে ওই কর্মকর্তাদের বদলি করা হয়েছে।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের পক্ষে অতিরিক্ত ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) খন্দকার শামিমা ইয়াছমিন প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন।

এতে জানানো হয়, বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে সহকারী পুলিশ সুপার থেকে সদ্য পদোন্নতি পাওয়া ১০১ জন অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *