যুক্তরাষ্ট্র-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ নিয়ে শঙ্কা

বাংলাদেশ দল টেক্সাসের হিউস্টনে পা রাখার প্রাক্বালে ভয়ানক এই বজ্রঝড় আক্রমণ করে। ক্রিকেটাররা নিরাপদে থাকলেও এই ঝড়ের কারণে না ফেরার দেশে পাড়ি জমান অ্যামেরিকান ৪ ব্যক্তি, বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে ১০ লাখ ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। বিবিসি জানিয়েছে, এই প্রাকৃতিক দুর্যোগের পর সাজানো গোছানো হিউস্টন শহর ভূতুড়ে নগরীতে পরিণত হয়েছে। নিভে গেছে ট্রাফিক লাইট, উড়ে গেছে অফিসের জানালা, শহরের রাস্তাজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে আছে কাঁচের টুকরো। গ্যাস লাইন ভেঙে গেছে, বিচ্ছিন্ন গেছে বিদ্যুতের তার।

ঝড়ের এই তাণ্ডবলীলায় শঙ্কার মুখে পড়ে গেছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। এই ভেন্যুতে ২১ মে শুরু হওয়ার কথা তিন ম্যাচের সিরিজটি, যার পরের দুই ম্যাচ ২৩ ও ২৫ মে। কিন্তু একটি ম্যাচও মাঠে গড়ায় কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এত কম সময়ের মধ্যে মাঠটি আবারও আন্তর্জাতিক ম্যাচের জন্য প্রস্তুত করতে রীতিমত অসাধ্য সাধন করতে হবে আয়োজকদের।

আরও পড়ুন:  নতুন সরকারের মূল টার্গেট ইশতেহার বাস্তবায়ন: ওবায়দুল কাদের

ঝড়ে ভেন্যু লণ্ডভণ্ড – দুই পাশের দুই সাইট স্ক্রিন ছাড়া কিছুই আর ঠায় দাঁড়িয়ে দেই। প্রলয়ঙ্কারি বজ্রঝড়ে মাটির সাথে মিশে গেছে অস্থায়ী সব স্থাপনা। বিশ্বকাপের আগে টানা খেলার ধকল, তা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের কন্ডিশনে মানিয়ে নিতে তিন টি-টোয়েন্টি সিরিজ আয়োজন যুক্তরাষ্ট্রের বিপক্ষে। অথচ আগেভাগে বিশ্বকাপ ভেন্যুতে পাড়ি জমিয়েও এই সিরিজ দিয়ে আদৌ কতটা প্রস্তুতি হবে তা নিয়ে আছে সন্দেহ। কারণ ভয়ানক এক ঝড়ে বাংলাদেশের যুক্তরাষ্ট্র সিরিজের ভেন্যু যে হয়ে গেছে লণ্ডভণ্ড।

গেল বৃহস্পতিবার সকালে টেক্সাসের হিউস্টনে আঘাত হানে শক্তিশালী এক বজ্রঝড়। কানাডা ও বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সকে প্রস্তুত করেছিল অ্যামেরিকান বোর্ড। তবে সেই প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্স রীতিমত লণ্ডভণ্ড হয়ে গেছে বজ্রঝড়ে। এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে অস্থায়ী স্থাপনা। ডাগআউট, ভিআইপি টেন্ট মিশে গেছে মাটির সাথে। ক্ষতিগ্রস্ত হয়েছে সাইটস্ক্রিন ও প্র্যাকটিস নেটও। ফলে লাইভ স্ট্রিমিংয়ের সব আয়োজনও পণ্ড হয়েছে।

আরও পড়ুন:  দ্বাদশ নির্বাচনে জনগণ ও গণতন্ত্রের জয় হয়েছে: রাষ্ট্রপতি

হিউস্টনের মেয়র জন হুইটমায়ার জানান, বজ্রঝড়টি ১০০ মাইল পার আওয়ার বেগে তাণ্ডব চালিয়েছে যা অতীতে ব্যাপক ক্ষতি সাধন করা হারিকেন আইকের সমান। এমন পরিস্থিতিতে জরুরী প্রয়োজন ছাড়া সেখানকার অধিবাসীদের ঘরের বাইরে যেতে নিরুৎসাহিত করেছেন মেয়র। বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ফেসবুকে অবশ্য নিজেকে নিরাপদ বলে ঘোষণা দিয়েছেন, সেই সাথে নিরাপদে আছেন দলের অন্যান্য ক্রিকেটারও।

 

@dakdiyejai.news  @ডাকদিয়েযাই

#dakdiyejai.news   #ডাকদিয়েযাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *