ড. ইউনূস শিশুদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন : আব্দুন নূর তুষার

হামের টিকা না দেওয়ার কারণে সব বয়সীরাই এখন আক্রান্ত হবে বলে জানিয়েছেন ডা. আব্দুন নূর তুষার। তিনি বলেন, ‘সেটাই এখন ঘটেছে। হামকে আসলে কভিডের মতো ডিল করতে হবে এখন।’

সম্প্রতি চরচায় দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘ড. ইউনূস অবুঝ উপদেষ্টাকে স্বাস্থ্য উপদেষ্টায় বসিয়েছিলেন। যিনি নিজেই স্বাস্থ্যগতভাবে ফিট ছিলেন না। এই ধরনের লোক দিয়ে স্বাস্থ্যব্যবস্থা চালিয়ে ড. ইউনূস আমাদের শিশুদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন।’বর্তমান পরিস্থিতিতে করণীয় সম্পর্কে পরামর্শ দিয়ে ডা. তুষার বলেন, ‘প্রথমত, সংক্রমণ নিয়ন্ত্রণ করতে হবে।

আরও পড়ুন:  গত এক দশক বাংলাদেশের অর্থনীতিতে সফল দশক ছিল
সংক্রমণ নিয়ন্ত্রণের মাধ্যমে রোগটা যাতে না ছড়ায় সেই ব্যবস্থা করতে হবে। কিছু হাসপাতালকে হামের জন্য ডেডিকেট করে দিয়ে সেখানে সংক্রামক ব্যাধি যারা নিয়ন্ত্রণ করেন, সে রকম ডাক্তারদের দিতে হবে। হামকে কভিডের মতো ডিল করতে হবে বাচ্চাদের ক্ষেত্রে।’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *