আহ্সান হাবীব: দোয়া ও ইফতারের মধ্য দিয়ে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)-এ ‘ইসলামিক জ্ঞান উৎসব ও ইফতার মাহফিল-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। রাবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবি উপাচার্য ড. মোঃ আতিয়ার রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা সভাপতি দীপন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ইফতার মাহফিলে ইসলামিক জ্ঞান উৎসবের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দোয়া ও ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।







