ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এর আগে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ এর আগে খামেনির মৃত্যুর তথ্য প্রকাশ করেছিল। তারা অজ্ঞাত এক সূত্রের বরাতে জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের প্রধান ধর্মীয় নেতা প্রাণ হারিয়েছেন।
এমন খবরের ব্যাপারে জিজ্ঞেস করলে ইরানি পররাষ্ট্রমন্ত্রী মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে বলেছেন, ‘আমি যতটুকু জানি, সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন।
ইরানের আল-আলম টেলিভিশন এক প্রতিবেদনে জানিয়েছে যে, শিগগিরই জাতির উদ্দেশে বক্তব্য দেবেন খামেনি। সেটা কয়েক মিনিটের মধ্যেও হতে পারে।







