পারস্পরিক বোঝাপড়ায় বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে যাবে: প্রণয় ভার্মা

বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার মধ্য দিয়ে আরও এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।

শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর গুলশানে ইন্ডিয়ান কালচার সেন্টারে আয়োজিত ভারত–বাংলাদেশ মৈত্রী দিবস ২০২৫ উদযাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশের বিজয় দিবসের ১০ দিন আগে বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে কাঁধে কাঁধ রেখে পাশে দাঁড়িয়েছিল ভারত। ঐতিহাসিক এই সম্পর্ক এগিয়েছে বহুদূর।’

প্রণয় ভার্মা বলেন, ‘আমরা কেউ একাকী সমৃদ্ধি আনতে পারব না। তাই পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে।’

তিনি বলেন, ‘ভারত চায়, দুই দেশের জনগণের সম্পর্ক আরো গভীর হোক। সহযোগিতার যে ধারা শুরু হয়েছিল একাত্তরে, বাংলাদেশের শান্তিপূর্ণ গণতান্ত্রিক অন্তর্ভুক্তি জাতি হিসেবে তা অব্যাহত রাখবে।’

আরও পড়ুন:  ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলায় বাংলাদেশের উদ্বেগ

পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বাধীনতা সংগ্রামের নাটক ও গান পরিবেশন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *