সোনার দাম বেড়ে প্রতি ভরি ২০৯১০১ টাকা

বিশ্ববাজারে দাম বাড়ায় দেশের বাজারেও দফায় দফায় বাড়ছে সোনার দাম। এবার নতুন করে প্রতি ভরিতে ভালো মানের সোনা (২২ ক্যারেট) দাম বেড়েছে ৬ হাজার ৯০৭ টাকা। এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনা বিক্রি হবে দুই লাখ ৯ হাজার ১০১ টাকায়। আগামীকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে।

আজ বুধবার রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এ দাম বৃদ্ধির তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে এক লাখ ৯৯ হাজার ৫৯৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন:  খাগড়াছড়িতে দুই পক্ষের গোলাগুলি, গৃহবধূ নিহত
এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৭১ হাজার ৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ৪২ হাজার ৩০১ টাকা নির্ধারণ করা হয়েছে।সোনার সঙ্গে বাড়তি রুপার দামও। বর্তমানে দাম বেড়ে ২২ ক্যারেটের রুপার ভরি চার হাজার ৬৫৪ টাকায় উঠেছে।

২১ ক্যারেটের রুপার দাম ভরি চার হাজার ৪৪৪ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি তিন হাজার ৮০২ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম দুই হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *