পোপ ফ্রান্সিসের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

সোমবার ভ্যাটিকানের কাসা সান্তা মার্তা বাসভবনে ৮৮ বছর বয়সে পোপ ফ্রান্সিস শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গেছে, বিভিন্ন রোগে ভুগছিলেন রোমান ক্যাথলিক চার্চের প্রথম ল্যাটিন আমেরিকান নেতা পোপ ফ্রান্সিস। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তার শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে যায়।

ভ্যাটিকান নিউজ সার্ভিস জানিয়েছে, ভ্যাটিকানের কাসা সান্তা মার্টায় নিজ বাসভবনে পোপ ফ্রান্সিস মারা গেছেন। তার পুরো জীবন ছিল প্রভু ও তার গির্জার সেবায় নিবেদিত।

মৃত্যুর একদিন আগেও তিনি সেন্ট পিটার্স স্কয়ারে হাজির হয়ে হাজারো উপাসকের উদ্দেশ্যে ‘শুভ ইস্টার’ বার্তা দিয়েছিলেন।

আরও পড়ুন:  আগামী নির্বাচনে আওয়ামী লীগ আবারও বিজয়ী হবে : পররাষ্ট্রমন্ত্রী

পোপ ফ্রান্সিস, ইতিহাসের প্রথম ল্যাটিন আমেরিকান পোপ, যিনি তাঁর বিনয়ী ভঙ্গি এবং দরিদ্রদের প্রতি ভালোবাসার মাধ্যমে বিশ্বকে মুগ্ধ করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *