একুশে পদকপ্রাপ্ত লোকশিল্পী সুষমা দাশ মারা গেছেন

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য লোকসংগীতশিল্পী সুষমা দাশ মারা গেছেন। 

বুধবার (২৬ মার্চ) সিলেট নগরীর হাওলাদারপাড়ার নিজ বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন এই গুণী শিল্পী।

পরিবার জানায়, গত ১৩ মার্চ অসুস্থ হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চলে যান তিনি। এরপর অবস্থার অবনতি হলে বাসাতেই রাখা হয়।

লোকসংগীতে অবদানের জন্য ২০১৭ সালে একুশে পদকে ভূষিত হন সুষমা দাশ। এ ছাড়া অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন লোকসংগীতের এই সাধক শিল্পী।

সুষমা দাশ ১৯২৯ সালে সুনামগঞ্জের দিরাই উপজেলার শাল্লা থানার পুটকা গ্রামে জন্মগ্রহণ করেন। এই মহীয়সীর পিতা ছিলেন প্রখ্যাত লোককবি রসিকলাল দাশ এবং মাতা লোককবি দিব্যময়ী দাশ।

আরও পড়ুন:  পদ্মাসেতু ঋণের দুই কিস্তির টাকা গ্রহণ করলেন প্রধানমন্ত্রী

ছয় ভাই-বোনের মধ্যে সুষমা দাশ ছিলেন সবার বড়। তার ছোট ভাইও একুশে পদকপ্রাপ্ত পণ্ডিত রামকানাই দাশ।

উপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের এক মহাপুরুষ ছিলেন তিনি। এ ছাড়া পরিবারের অনেক সদস্যই সংগীতের সঙ্গে জীবন যাপন করছেন।এদিকে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের নাগরিকদের শ্রদ্ধা নিবেদনের জন্য তার লাশ আনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *