রাশিয়া নিষেধাজ্ঞা দিল ৯২ সাংবাদিক-আইনজীবী-ব্যবসায়ীকে

রাশিয়া ৯২ জন সাংবাদিক, আইনজীবী এবং ব্যবসায়ীকে তাদের দেশে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা ওয়াশিংটনের রাশিয়াবিরোধী প্রচার-প্রচারণার সঙ্গে সংশ্লিষ্ট।

বুধবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে। ইউক্রেনে রুশ বাহিনীর সামরিক অভিযান নিয়ে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক চরমে পৌঁছেছে। শীতল যুদ্ধের অবসানের পর এই প্রথম দুই পরাশক্তির সম্পর্ক এতটা তিক্ত হয়েছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন যে, ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে হামলা করার সুযোগ দিয়ে পশ্চিমা দেশগুলো ‘আগুন নিয়ে খেলছে’। এ ধরনের নিষেধাজ্ঞা ও উত্তেজনা বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে এবং এটি ইউক্রেন সংকটকে আরও জটিল করে তুলছে।

আরও পড়ুন:  ‘জুলাই যোদ্ধাদের’ দায়মুক্তি ও নিরাপত্তা নিশ্চিত করে সনদে জরুরি সংশোধন করা হয়েছে: আলী রীয়াজ
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে নিষেধাজ্ঞার আওতায় পড়া সেই ৯২ জনের নামের তালিকা প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের অন্তত ২৪ জন সাংবাদিক রয়েছেন এই তালিকায়। তাদের মধ্যে ১৪ জন ওয়াল স্ট্রিট জার্নালে, ৫ জন নিউইয়র্ক টাইমসে এবং ৪ জন ওয়াশিংটন পোস্টে কর্মরত আছেন।
এক বিবৃতিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তথাকথিত স্বাধীনতা, মুক্তবিশ্বের নামে যারা রাশিয়া এবং রাশিয়ার জনগণের বিরুদ্ধে গুজব-প্রপাগান্ডা ছড়ায়, তাদের রুশ ভূখণ্ডে প্রবেশের প্রয়োজন নেই। রাশিয়ায় ১৬ মাস কারাবাস শেষে চলতি মাসে ছাড়া পেয়েছেন ওয়াল স্ট্রিট জার্নালের জ্যেষ্ঠ সাংবাদিক ইভান গেরশোভিচ। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই তালিকাকে ‘হাস্যকর’ উল্লেখ করে গতকাল এক বিবৃতিতে গেরশোভিচ বলেন, ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন প্রশাসন মুক্ত ও বস্তুনিষ্ঠ সংবাদিকতা বিরেধী। বছরের পর বছর ধরে তারা সত্য প্রকাশকারীদের ওপর হামলা চালিয়ে আসছে। এই পদক্ষেপটিও সেই হামলারই অংশ। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ তালিকা হাস্যকর এবং আমরা এতে অবাক হইনি।
এ বিষয়ে নিউইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্টের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। সূত্র : রয়টার্স

…….ডিডিজে নিউজ

আরও পড়ুন:  সাহিত্যে নোবেল পেলেন নরওয়েজীয় লেখক জন ফসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *