টুকু-পলক-সৈকত ১০ দিনের রিমান্ডে

জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসানকে ১০ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার বিকেল ৪টা ১০ মিনিটের দিকে তাদের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলম। রাজধানীর পল্টন এলাকায় রিকশাচালক কামাল মিয়া হত্যা মামলায় তাদের এ রিমান্ড মঞ্জুর করা হয়। এর আগে বিকেল ৩টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয় থেকে তাদের আদালতের উদ্দেশে নেওয়া হয়। আদালতে পৌঁছার পর তাদের রিমান্ড শুনানি শুরু হয়। তাদের ১০ দিন করে রিমান্ড আবেদন করেছিল পুলিশ। শুনানি শেষে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকাবস্থায় গতকাল বুধবার রাতে শামসুল হক টুকু, জুনায়েদ আহমেদ পলক এবং তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার করা হয়। রাজধানীর নিউমার্কেট থানায় করা হত্যা মামলার তদন্তের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গতকাল ১০ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আরও পড়ুন:  সেনা-পুলিশের পাহারায় গোপালগঞ্জ ছেড়েছেন এনসিপি নেতারা

 

…….ডিডিজে নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *