ভিসা পাওয়ার প্রক্রিয়া সহজ হলো আরব আমিরাতের ভিসা

ডিইউডিজিটাল গ্লোবাল নামে একটি প্রতিষ্ঠান বাংলাদেশি নাগরিকদের জন্য সংযুক্ত আরব আমিরাতে ভিসা পাওয়ার প্রক্রিয়া সহজতর করার উদ্যোগ নিয়েছে। বর্তমানে অনেক বাংলাদেশি মধ্যপ্রাচ্যের এই দেশে কর্মী হিসেবে অবস্থান করছেন, তবে তাদের মধ্যে অনেকে পর্যটন ও ব্যক্তিগত সফরের উদ্দেশ্যে আমিরাতে ভ্রমণ করেন।

যেসব বাংলাদেশি নাগরিক আবু ধাবির সাংস্কৃতিক সমৃদ্ধি বা দুবাইয়ের চোখধাঁধানো সৌন্দর্য উপভোগ করতে চান, তাদের জন্য ভিসা পাওয়ার প্রক্রিয়া এখন আরও সহজ হয়ে যাচ্ছে। এটি বাংলাদেশি পর্যটকদের জন্য একটি বড় সুবিধা হিসেবে দেখা যেতে পারে, কারণ তারা আরও সহজে এবং দ্রুত ভিসা পেতে সক্ষম হবেন।

ডিইউডিজিটাল গ্লোবাল লিমিটেড বাংলাদেশি নাগরিকদের জন্য বিশ্বের যেখানেই থাকুক না কেন, সংযুক্ত আরব আমিরাতের ভ্রমণ ভিসার জন্য আবেদন করার সুযোগ এনেছে। এর মাধ্যমে বাংলাদেশি নাগরিকেরা পৃথিবীর যেকোনো দেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের ভ্রমণ ভিসার জন্য আবেদন করতে পারবেন।

আরও পড়ুন:  পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলতে রাজারবাগে ড. ইউনূস

দ্য প্রিন্টের এক প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে দুই লাখের বেশি বাংলাদেশি বিভিন্ন উপায়ে পর্যটন ও ব্যক্তিগত কারণে সংযুক্ত আরব আমিরাত ভ্রমণ করেছেন, যা আগের বছরগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। এই প্রবণতা থেকে বোঝা যায় যে বাংলাদেশিদের মধ্যে আরব আমিরাতের আধুনিকতা ও ঐতিহ্যের প্রতি আগ্রহ বৃদ্ধি পেয়েছে।

ডিইউডিজিটাল গ্লোবালের মাধ্যমে কোনো বাংলাদেশি নাগরিক যদি সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ ভিসা পেতে চান, তাহলে তাকে অবশ্যই কিছু নির্দিষ্ট ডকুমেন্ট জমা দিতে হবে। এগুলো হলো:

  1. ন্যূনতম ছয় মাসের মেয়াদ থাকা একটি পাসপোর্ট।
  2. যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইউরোপের শেনজেনভুক্ত কোনো দেশ, জাপান, অস্ট্রেলিয়া কিংবা চীনের মেয়াদ থাকা ভিসার কপি।
  3. সাদা ব্যাকগ্রাউন্ডে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।
  4. জাতীয় পরিচয়পত্র।
  5. বিগত ছয় মাসের ব্যাংক লেনদেনের হিসাব।
  6. হোটেল বুকিংয়ের প্রমাণ।
  7. ভ্রমণ টিকেট।
আরও পড়ুন:  ড. ইউনূসকে ডক্টরেট ডিগ্রি দিল সোকা বিশ্ববিদ্যালয়

এই ডকুমেন্টগুলো জমা দিয়ে বাংলাদেশি নাগরিকেরা ডিইউডিজিটাল গ্লোবালের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের ভ্রমণ ভিসার জন্য আবেদন করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *